© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক মাছের দাম আড়াই লাখ টাকা!

শেয়ার করুন:
এক মাছের দাম আড়াই লাখ টাকা!
district-correspondent
০৭:১৫ পিএম | ১৪ নভেম্বর, ২০২০

বরগুনার পাথরঘাটায় একটি ভোল মাছ প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে। সুন্দরবন এলাকার জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

বরগুনার পাথরঘাটায় একটি ভোল মাছ প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে। সুন্দরবন এলাকার জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

শনিবার সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের ছগির মিয়ার আড়ত থেকে মাছটি কিনে নেন ইউসুফ মিয়া নামের এক মাছ ব্যবসায়ী।

মাছ ব্যবসায়ী ছগির মিয়া গণমাধ্যমকে জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার আমার আড়তে মাছটি নিয়ে আসে। খোলা ডাকের মাধ্যমে ইউসুফ মিয়া চার লাখ পঞ্চাশ হাজার টাকা মণ দরে মাছটি কিনে নেন।

ইউসুফ মিয়া আরও জানান, আন্তর্জাতিক বাজারে এই ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা রয়েছে। মাছটির ওজন ২২ কেজি। মাছটির দাম পড়েছে দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশ টাকা।

এব্যাপারে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গণমাধ্যমকে জানান, দুর্লভ প্রকৃতির ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। এ মাছের বালিশের চাহিদা অনেক বেশি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন