© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেনাপোলে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ আটক ৪

শেয়ার করুন:
বেনাপোলে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ আটক ৪
district-correspondent
০৪:৩১ পিএম | ১৫ নভেম্বর, ২০২০

বেনাপোলে ১৫০০ বোতল ফেনসিডিলসহ চার যুবককে আটক করেছে বিজিবি। রোববার সকালে সাদিপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বেনাপোলে ১৫০০ বোতল ফেনসিডিলসহ চার যুবককে আটক করেছে বিজিবি। রোববার সকালে সাদিপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোলের সাদিপুর গ্রামের কাশেম আলীর ছেলে মিজানুর রহমান (২৯), একই গ্রামের আফসার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২৫), নূর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩০) এবং বড় আচড়া গ্রামের সিরাজ খালাশীর ছেলে মোহন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা গণমাধ্যমকে জানান, ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল সাদিপুর সীমান্ত দিয়ে পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে টহল জোরদার করা হয়। পরে সাদিপুর সীমান্ত থেকে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন