© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংক থেকে টাকা লুট

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংক থেকে টাকা লুট

টাকা লুট হওয়ার পর ব্যাংক পরিদর্শন করছেন বিজিব‘র উথলী বিশেষ ক্যাম্পের সদস্যরা

district-correspondent
০৭:৩০ পিএম | ১৫ নভেম্বর, ২০২০

প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে প্রহরী ও কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৯ লাখ টাকা লুট করার ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সোনালী ব্যাংক উথলী শাখায় এ ঘটনা ঘটে।

প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে প্রহরী ও কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৯ লাখ টাকা লুট করার ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সোনালী ব্যাংক উথলী শাখায় এ ঘটনা ঘটে।

রোববার দুপুরে এঘটনা ঘটে। মুখে মাস্ক ও পিপিই পরে দুর্বৃত্তরা ওই ব্যাংকে হানা দেয়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উথলী বিশেষ ক্যাম্পের সদস্য ও জীবননগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনালী ব্যাংক উথলী শাখার ম্যানেজার আবুবকর সিদ্দিকী গণমাধ্যমকে জানান, রোববার বেলা সোয়া একটার দিকে হেলমেট ও পিপিই পরে অস্ত্রসহ ব্যাংকে ঢোকেন দুর্বৃত্তরা। ব্যাংকের ভিতরে ঢুকেই দুর্বৃত্তরা প্রহরীর গলায় চাকু ধরে জিম্মি করে। পরে তারা অস্ত্রের মুখে একের পর কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে একটি ঘরে বন্দি করে ফেলে। এরপর দুর্বৃত্তরা ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৮ লাখ ৮২ হাজার ৯শ’ টাকা লুট করে পালিয়ে যায়।

ওই কর্মকর্তা আরও বলেন, এক পর্যায়ে এক গ্রাহক ব্যাংকে ঢুকে পরিস্থিতি দেখেই দ্রুত নিচে নেমে গিয়ে চিৎকার শুরু করেন। এসময় দুর্বৃত্তরা টাকা নিয়ে পালিয়ে যায়।

এব্যাপারে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, অস্ত্রধারী তিন দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে উথলী যান। ব্যাংক লুট শেষে মোটরসাইকেলযোগে তারা আন্দুলবাড়িয়ার দিকে পালিয়ে যায়। এঘটনায় অভিযান শুরু করেছে পুলিশ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন