জামালপুরে বিএনপির বিক্ষোভ
০৭:৪২ পিএম | ১৫ নভেম্বর, ২০২০
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপ-নির্বাচনে ভোট কারচুপি, অনিয়ম এবং বিএনপি নেতাকর্মীদের নামে হয়রানিমুলক মামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ করেছে বিএনপি।
রোববার সকালে স্টেশন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।
বিএনপির জামালপুর জেলা শাখার সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সফিউর রহমান সফি, শহীদুল হক খান দুলাল প্রমুখ।
টাইমস/এবি/এসএন