© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামীবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

শেয়ার করুন:
আগামীবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী
own-reporter
০৯:০৮ পিএম | ১৬ নভেম্বর, ২০২০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বাদ হওয়ার সুযোগ নেই। করোনাভাইরাসের প্রকোপ কমলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে ক্লাস করিয়ে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার আগের তিন মাস শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে।

রোববার রাতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ বছরের এসএসসি শিক্ষার্থীরা ঠিকভাবে পরীক্ষা দিয়ে ফলাফল পেয়েছে। আর এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু করোনার কারণ পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।

মন্ত্রী বলেন, আগামী বছর যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবে; তারা কিন্তু পরীক্ষার আগের একটি বছর নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করার সুযোগ পায়নি। তাদেরকে আমরা যদিও অনলাইনে ক্লাস করিয়েছি। কিন্তু আমরা সবার কাছে পৌঁছাতে পারিনি।

ডা. দীপু মনি বলেন, ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝিতে শীতের প্রকোপ বেশি থাকে। আমরা এই সময়টা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। তারপর সুবিধাজনক সময় বুঝে আগামী বছরের (২০২১ সাল) এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের কাজ চূড়ান্ত করবো।

টাইমস/এসএন

মন্তব্য করুন