© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

শেয়ার করুন:
ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

প্রতিকী ছবি

own-reporter-faridpur
০৭:১৮ পিএম | ১৭ নভেম্বর, ২০২০

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের রেলগেট এলাকায় এঘটনা ঘটে।

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের রেলগেট এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার নায়েগড়বাড়ী গ্রামের গোলাম সাইফুল ইসলামের ছেলে ফজলুর রহমান (১৯) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া গ্রামের আলী আকবর শেখের মেয়ে ফারজানা আক্তার মুক্তা (১৮)।

স্থানীয়রা জানায়, মোবাইল ফোনে ফজলুর রহমানের সঙ্গে ফারজানা আক্তার মুক্তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে ফজলুর রহমান লালমনিরহাট থেকে প্রেমিকার সঙ্গে দেখা করতে আলফাডাঙ্গায় আসেন। কিন্তু উভয় পরিবার তাদের সম্পর্ক মেনে না নেয়ায় দুজন একসঙ্গে রেললাইনে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

টাইমস/এসএন

মন্তব্য করুন