© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে দুই সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন:
ঝিনাইদহে দুই সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন
own-reporter-jhenaidah
০৮:২৯ পিএম | ১৭ নভেম্বর, ২০২০

ঝিনাইদহে দুই সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ ইকবাল কাজল ও যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি মামলা হয়েছে।

এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সড়কে অবস্থান কর্মসূচী পালন করেন সাংবাদিকরা।

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানূর রহমান, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম, আবদুল কাদের প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে দুই সাংবাদিকের নামে মিথ্যা অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিকরা।

টাইমস/এফএ/এসএন

মন্তব্য করুন