© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

শেয়ার করুন:
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
own-reporter-mymensingh
১১:২৯ এএম | ৩১ জানুয়ারি, ২০১৯

নিহতরা হলেন গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বাটিয়াপাড়ার ইউপি সদস্য আব্দুল হামিদ (৬৫), তার স্ত্রী সাহারা খাতুন (৫৫), ও তাদের ছেলে শফিকুল ইসলাম (৩৫)।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের আলালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বাটিয়াপাড়ার ইউপি সদস্য আব্দুল হামিদ (৬৫), তার স্ত্রী সাহারা খাতুন (৫৫), ও তাদের ছেলে শফিকুল ইসলাম (৩৫)।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মনসুর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর চারটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছের সাথে ধাক্কা লাগলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এ ঘটনায় আরো দুইজন আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন