মানিকগঞ্জে মানা হচ্ছে না ‘নো মাস্ক, নো সার্ভিস’
ফাইল ছবি
বিশ্বব্যাপী মহামারি করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। যে কারণে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলাচলের ওপর জোর দিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু হলেও মানিকগঞ্জে এই নির্দেশনা বাস্তবায়নের কোনো তোড়জোড় নেই।

মানিকগঞ্জ থেকে ঢাকামুখী গণপরিবহনেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও নো মাস্ক নো সার্ভিস নির্দেশনা। মাস্ক ছাড়া সব ধরনের সেবা বন্ধ রাখার সরকারি নির্দেশনা থাকলেও মানিকগঞ্জ থেকে ঢাকামুখী গণপরিবহনে এর কোনো বালাই নেই। যাত্রীরা মাস্ক ছাড়াই উঠছেন। বাসে ওঠার আগে জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করার শর্তও মানা হচ্ছে না। এতে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণের হার।
মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস বলেন, প্রতিনিয়ত মাস্ক ব্যবহারের জন্য মানুষকে সচেতন করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিজান চলছে। সামনের সপ্তাহে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে র্যালি ও বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে।
টাইমস/এসজে/এসএন