© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে মৃত নারীদের ধর্ষণ করত মুন্না ভগত!

শেয়ার করুন:
সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে মৃত নারীদের ধর্ষণ করত মুন্না ভগত!
own-reporter
১২:০৭ পিএম | ২০ নভেম্বর, ২০২০

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা মৃত নারীদের ধর্ষণ করতেন মুন্না ভগত নামে এক যুবক। গত দুই তিন বছর যাবৎ

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা মৃত নারীদের ধর্ষণ করতেন মুন্না ভগত নামে এক যুবক। গত দুই তিন বছর যাবৎ ওই যুবক এমন জঘন্য কাজ করে আসছিলে। ওই অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মুন্না তার মামা মর্গের ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে সিআইডি পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, জঘন্যতম ও খুবই বিব্রতকর অভিযোগ। অভিযোগের প্রাথমিক সত্যতার পরই ওই যুবককে গ্রেফতার করেছে সিআইডি। বিভিন্ন স্থান থেকে যেসব লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হতো, সেসব লাশের মধ্য থেকে মৃত নারীদের ধর্ষণ করতো মুন্না।

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে দায়িত্বরত ডোম ও মুন্নার মামা জতন কুমার লাল জানান, মুন্না গত দুই-তিন বছর ধরে তার সহযোগী হিসেবে মর্গে কাজ করতো। তার বাবার নাম দুলাল ভগত। গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে। সে আরো দুই-তিন জনের সঙ্গে মর্গের পাশে একটি কক্ষেই রাতে থাকত।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন