© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বপ্নে আদেশ পেয়ে ছাত্রীকে বিয়ে করলেন ৬৩ বছরের পীর!

শেয়ার করুন:
স্বপ্নে আদেশ পেয়ে ছাত্রীকে বিয়ে করলেন ৬৩ বছরের পীর!
own-reporter
০৭:২২ পিএম | ২০ নভেম্বর, ২০২০

স্বপ্নে বিয়ের কথিত আদেশ পেয়ে ছাত্রীকে বিয়ে করেছেন ৬৩ বছর বয়সী পীর জামশেদ আলম ওরফে “ফুল হুজুর”।  ফেনীর সোনাগাজীতে এমন বিয়ে নিয়ে তোলপাড় চলছে। বুধবার ১০ লাখ টাকা কাবিনে ঢাকার আদালতপাড়ায় ধুমধাম করে ওই বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি জানাজানির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিয়ের পর নবদম্পতি ঢাকায় অবস্থান করছেন।

জানা গেছে, ওই ছাত্রীর বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট এলাকায়। ফুল হুজুর বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের অনুসারী।

এলাকাবাসী জানান, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে জামশেদ আলম ফতেহপুরী ওরফে ফুল হুজুর তার বাড়িতে দরবার শরীফ খুলে বিভিন্ন ঝাড়ফুঁকের তদবির করে আসছেন। সম্প্রতি তিনি স্বপ্নে আদেশ পেয়ে ওই কলেজছাত্রীকে বিয়ে করেন। ওই ছাত্রী ফেনী জিয়া মহিলা কলেজের অনার্স অধ্যয়নরত। ছাত্রীর নানা নুর করিম জানান, তার নাতনী ও তার পরিবারের সদস্যরা ফুল হুজুরের মুরিদ। হুজুরের সাথে নাতিনের বিয়ে দিতে পেরে তিনি খুশি বলেও উল্লেখ করেন।

টাইমস/জেকে/আরএ

মন্তব্য করুন