© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্বামীর

শেয়ার করুন:
নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্বামীর
own-reporter-narail
০৮:২২ পিএম | ২১ নভেম্বর, ২০২০

নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা অভিযোগে হয়রানি ও স্বর্ণসহ টাকা-পয়সা আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্বামী।

নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা অভিযোগে হয়রানি ও স্বর্ণসহ টাকা-পয়সা আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্বামী।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের জয়পুর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বেশ কয়েকজন গ্রামবাসীও তার সাথে যোগ দেন। পরে প্রতিকার চেয়ে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগী স্বামী আফজাল হোসেন (৪৬)।

মানববন্ধনে আফজাল হোসেন বলেন, ২০০৮ সালে নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের আয়ুব মোল্যার মেয়ে মিনা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তার স্ত্রী মিনা বেগম বেশ কিছুদিন আগে বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র নিয়ে পালিয়ে যান। এরপর ভুয়া তালাকনামা পাঠিয়ে নানা রকম অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে। তাদের তৃতীয় শ্রেণী পড়ুয়া একটি মেয়ে আছে।

এখন মিনার হুমকিতে মেয়েকে নিয়ে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। মানববন্ধনে আফজালের কথায় সমর্থন জানায় তার মেয়ে। লোহাগড়া থানায় গত ২৬ জুন মিনার বিরুদ্ধে মামলা দায়ের করেন আফজাল। মামলাটি আদালতে বিচারাধীন। ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চান আফজাল হোসেন।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন