© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় পোশাক শ্রমিক নিহত

শেয়ার করুন:
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় পোশাক শ্রমিক নিহত
own-reporter-gazipur
০৫:৩৮ পিএম | ৩১ জানুয়ারি, ২০১৯

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নিজামউদ্দিন মৃধা নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নিজামউদ্দিন মৃধা নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত নিজামউদ্দিন মৃধা বরিশালের কোতোয়ালি থানার উত্তর ময়লাখোলা এলাকার মৃত ইসহাক মৃধার ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বাসা ভাড়া থেকে কোনাবাড়ি এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন।

বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের কোনাবাড়ির নতুনবাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ী থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, সকালে নিজামউদ্দিন বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে নতুনবাজার এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন