© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে সুন্নতে খাতনায় ড্যান্স পার্টি, গণধর্ষণের শিকার তরুণী!

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে সুন্নতে খাতনায় ড্যান্স পার্টি, গণধর্ষণের শিকার তরুণী!

প্রতীকী ছবি

district-correspondent
১২:১৮ এএম | ০৫ ডিসেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে সুন্নতে খাতনার অনুষ্ঠানে ড্যান্স পার্টিতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন তরুণী। বৃহস্পতিবার রাত সাড়ে

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে সুন্নতে খাতনার অনুষ্ঠানে ড্যান্স পার্টিতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন তরুণী। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার ডালডা কলোনির আহসান উল্লাহর বাড়িতে এঘটনা ঘটে। এসময় পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ফজলে রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করে।

গ্রেফতার ফজলে রাব্বি (২৫) গোপালগঞ্জের শশাবাড়ীয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি কলোনির আহসান উল্লাহর বাড়ির ভাড়াটিয়া। এঘটনায় ২ জনের বিরুদ্ধে মামলা করেছে নৃত্যশিল্পী।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ধর্ষণের শিকার তরুণী চাকরির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে ড্যান্স করেন। বৃহস্পতিবার রাতে শরীফ নামে এক ড্যান্স মাস্টারের সঙ্গে দুই বান্ধবী পূর্ব ধর্মগঞ্জ এলাকার ডালডা কলোনির রাসেলের বাড়িতে একটি সুন্নতে খাতনার অনুষ্ঠানে ড্যান্স করতে যায়। রাত সাড়ে ১২টায় ফজলে রাব্বি কৌশলে দুই বান্ধবীর মধ্যে একজনকে পাশের আহসান উল্লাহর বাড়িতে একটি রুমে নিয়ে যায়। সেখানে প্রথমে ফজলে রাব্বি পরে আহসান উল্লাহর ছেলে কামরুল ইসলাম ধর্ষণ করে। তখন আরেক বান্ধবী ৯৯৯ এ ফোন করে থানায় অভিযোগ করেন। পরে পুলিশ গিয়ে ফজলে রাব্বিকে গ্রেফতার করতে পারলেও পালিয়ে যায় কামরুল ইসলাম।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন