চাকরির ইন্টারভিউ শেষে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই পোশাক শ্রমিকের
গার্মেন্টসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই নারী। শনিবার (২ জানুয়ারি) গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গার্মেন্টসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই নারী। শনিবার (২ জানুয়ারি) গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার বেড়া থানার বেতবাড়ীয়া এলাকার আতিকুর রহমানের স্ত্রী বকুল খাতুন (২০) ও বগুড়ার ধুনট থানার বিশাতদিয়া এলাকার রতন মিয়ার স্ত্রী করোনা খাতুন (১৯)। তারা দুইজনই বাইমাইল ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় চাকরির ইন্টারভিউ শেষে বাসায় ফিরছিলেন।
কোনাবাড়ী থানার এসআই শওকত এমরান গণমাধ্যমকে জানান, গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন গার্মেন্টসকর্মী বকুল ও করোনা খাতুন। এ সময় কালিয়াকৈরগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে দুইজন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টাইমস/এসজে/এসএন