© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হয় মাদক ছাড়ো না হয় কুমিল্লা ছাড়ো : নতুন এসপির হুশিয়ারি

শেয়ার করুন:
হয় মাদক ছাড়ো না হয় কুমিল্লা ছাড়ো :  নতুন এসপির হুশিয়ারি
own-reporter-cumilla
০৮:০২ পিএম | ০২ জানুয়ারি, ২০২১

‘হয় মাদক ছাড়ো, না হয় কুমিল্লা ছাড়ো’ বলে মাদকসেবীদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়েছেন কুমিল্লায় যোগদান করা নতুন পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ।

‘হয় মাদক ছাড়ো, না হয় কুমিল্লা ছাড়ো’ বলে মাদকসেবীদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়েছেন কুমিল্লায় যোগদান করা নতুন পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ।

শনিবার (২ জানুয়ারি) কর্মস্থলে যোগদান করে বিকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এসপি ফারুক আহমেদ।

তিনি বলেন, পুলিশের সকল প্রকার অনিয়ম দুর্নীতি বন্ধ করা হবে। বদলিজনিত বিষয়ে অর্থ লেনদেন কোনভাবেই বরদাশত করা হবে না। পুলিশের কেউ মাদকের সঙ্গে জড়িত কিনা সেটাও দেখা হবে। সাধারণ মানুষ যেন কোনো ভাবে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

এসময় কুমিল্লা জেলা পুলিশকে আরও মানবিক এবং পেশাদার হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ফারুক আহমেদ।

প্রসঙ্গত, পুলিশ সুপার ফারুক আহমেদ এর আগে মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন