© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মায়ের প্রাধান্য খালাতো বোন, অভিমানে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা!

শেয়ার করুন:
মায়ের প্রাধান্য খালাতো বোন, অভিমানে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা!
district-correspondent
১১:৫৪ পিএম | ০২ জানুয়ারি, ২০২১

খালাতো বোনকে বেশি প্রাধান্য দেয়ায় মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী ফাবিহা সুহা।

খালাতো বোনকে বেশি প্রাধান্য দেয়ায় মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী ফাবিহা সুহা। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেন। সুহা বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সুহার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কচাতলা মোড় এলাকায়। তিনি ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ সেলিমের মেয়ে।

সুহার পরিবার সূত্র জানায়, মায়ের ওপর অভিমান করে শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেহেদী হাসান জানান, তার খালার বিয়ে বিচ্ছেদের পর থেকে বাড়িতে থাকা খালাতো বোনকে নিয়ে মায়ের সাথে প্রতিনিয়ত কথা কাটাকাটি হত সুহার। সুহার অভিযোগ ছিল মা তার চেয়ে তার খালাতো বোনকে প্রাধান্য দিত। এসব নিয়ে সুহা ও তার বাবার সাথে তার মায়ের প্রায় ঝামেলা হতো। সর্বশেষ শুক্রবার তার মা তাকে বকাঝকা ও মারধর করেন। এ নিয়ে তার বাবা-মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহ ও মায়ের উপর অভিমান থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এটি খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন ঘটনা কখনও কাম্য নয় বলে উল্লেখ করেন তিনি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন