© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে বাসের ধাক্কায় শিশুসহ অটোরিক্সার ৭ যাত্রী নিহত

শেয়ার করুন:
ময়মনসিংহে বাসের ধাক্কায় শিশুসহ অটোরিক্সার ৭ যাত্রী নিহত
own-reporter-mymensingh
০৩:৩৭ পিএম | ০৩ জানুয়ারি, ২০২১

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসচাপায় সিএসজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

রোববার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তিনজন পুরুষ ও তিনজন নারী।

স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীতমুখী নেত্রকোনাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। এঘটনায় শিশুসহ গুরুতর আহত হয়েছেন ৬ জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন