© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝালকাঠিতে সেতুর টোলপ্লাজার ক্যাশিয়ারকে গলাকেটে হত্যা

শেয়ার করুন:
ঝালকাঠিতে সেতুর টোলপ্লাজার ক্যাশিয়ারকে গলাকেটে হত্যা
district-correspondent
০৮:৩১ পিএম | ০৪ জানুয়ারি, ২০২১

ঝালকাঠির নলছিটিতে আনিস বিশ্বাস রুম্মান (১৮) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত রুম্মান শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি দপদপিয়া গ্রামের সাত্তার বিশ্বাসের ছেলে।

রোববার (৩ জানুয়ারি) রাতে উপজেলার দপদপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রতিবেশী আল মামুন ও রানা হাওলাদারদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল নিহত রুম্মানের পরিবারের। রোববার রুম্মানের চাচা মুন্না বিশ্বাসের সঙ্গে দপদপিয়া ফেরিঘাট এলাকায় একটি চায়ের দোকানে মামুনের বাকবিতণ্ডা হয়।

রিয়াদ বিষয়টি তার স্বজনদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে মুন্নার বাড়ির আশেপাশে মহড়া দিতে থাকে। একপর্যায়ে রুম্মন বাড়ি থেকে বের হলে তাকে মামুন, রিয়াদ, বাপ্পি হাওলাদারসহ ১০-১২ জন যুবক কুপিয়ে জখম করে।

পরে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন রুম্মনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন