© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যথাসময়েই টিকা পাবে বাংলাদেশ  

শেয়ার করুন:
যথাসময়েই টিকা পাবে বাংলাদেশ   
own-reporter
০৪:৩০ পিএম | ০৫ জানুয়ারি, ২০২১

ভারত থেকে সব দেশেই করোনা ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেওয়া আছে। এ কথা জানিয়েছেন ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। টিকা নিয়ে বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার (৬ জানুয়ারি) এক টুইটে তিনি এ তথ্য জানান।

ভারত থেকে বাংলাদেশে ভ্যাকসিন রপ্তানি নিয়ে গণমাধ্যমে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে আদর পুনাওয়ালা টুইটে বলেন, বিষয়টি নিয়ে সাধারণের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তিনি স্পষ্ট করতে চান। ভারত থেকে সব দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেওয়া আছে। সম্প্রতি ভারত বায়োটেক সম্পর্কিত এই ভুল বোঝাবুঝি নিরসনে একটি যৌথ প্রকাশ্য বিবৃতি দেওয়া হবে।

মঙ্গলবার ভারতের কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হয়, সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন বিদেশে রপ্তানির অনুমোদন নেই। ফলে বাংলাদেশের টিকা পাওয়া বিলম্বিত হতে পারে বলে শঙ্কা তৈরি হয়। তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ যথাসময়ে ভ্যাকসিন পাবে।

টাইমস/এসজে

মন্তব্য করুন