© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেজগাঁওয়ে স্ত্রী ও শ্যালিকাকে হত্যা, আটক স্বামী

শেয়ার করুন:
তেজগাঁওয়ে স্ত্রী ও শ্যালিকাকে হত্যা, আটক স্বামী
own-reporter
০৬:৫৬ পিএম | ০৯ জানুয়ারি, ২০২১

রাজধানীর তেজগাঁওয়ে সাবেক স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রনি মিয়ার (৩০) বিরুদ্ধে। এই ঘটনায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। শনিবার দুপুরে পূর্ব নাখালপাড়া সমিতি বাজারসংলগ্ন একটি টিনশেড ঘর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিপ্লব কিশোর শীল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান লাশ দেখে ধারণা করা হচ্ছে দুই বোনের মধ্যে ইয়াসমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং সিমুকে গলাটিপে হত্যা করেছে রনি।

পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে বলে ধারণা করা হচ্ছে। প্রায় চার মাস আগে ইয়াসমিনকে তালাক দেয় রনি।

টাইমস/এসজে

মন্তব্য করুন