দিহানের বয়স নিয়ে ‘লুকোচুরি’, গুজব রটনাকারীদের শাস্তি দাবি

রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রী আনুশকা নুর আমিন অরুনার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ফারদিন ইফতেখার দিহানের বয়স কমানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সহপাঠীদের দাবি দিহানের সর্বোচ্চ শাস্তি যাতে মৃত্যুদণ্ড না হয় এজন্য একটি মহল ইচ্ছাকৃতভাবে দিহানের বয়স ১৮ এর কম দেখিয়ে প্রচার করছে। যাতে কিশোর আদালতে বিচার করা যায়। প্রকৃতপক্ষে দিহানের বয়স ২০ এরও বেশি বলে উল্লেখ করেন অরুনার সহপাঠীরা। দিহান এবছর বিশ্ববিদ্যালয়ে থাকার কথা ছিল বলেও তারা দাবি করেন।

এসময় তারা দিহানের সঙ্গে ধরা পড়া আরও ৩ ছাত্রের বিস্তারিত পরিচয় প্রকাশের দাবি জানান। এদের মধ্যে একজনের পরিচয় গোপন রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন অরুনার সহপাঠীরা। শনিবার রাতে দিহানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ করেছেন মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থীরা।

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে সাম্পান রেস্তোরাঁর সামনে বিক্ষোভের পাশাপাশি মোমবাতিও প্রজ্বালন করেন শোকার্ত শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ওই স্কুলছাত্রীর সহপাঠীদের পাশাপাশি বেশ কয়েকজন অভিভাবকও অংশ নেন।

শিক্ষার্থীরা চারটি দাবি জানান, যার মধ্যে ‘গুজব রটনাকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থার দাবিও রয়েছে। যেসব বিকৃত মস্তিষ্কের ব্যক্তি গুজব ছড়াচ্ছে এবং ধর্ষণের শিকার হওয়া মেয়েটির ব্যাপারে অকথ্য কথাবার্তা বলছে এবং মেয়েটির পরিবারকে হুমকি দিচ্ছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ইংরেজি মাধ্যম স্কুল মাস্টারমাইন্ডের ‘ও লেভেলের’ ওই ছাত্রীকে অচেতন অবস্থায় ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান তার কথিত বয়ফ্রেন্ড ফারদিন ইফতেখার দিহান (১৮)। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মেয়েটিকে মৃত ঘোষণা করেন। হসাপাতাল থেকেই দিহানকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কলাবাগান থানায় মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন দিহান।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026