বার্ড ফ্লু সংক্রমণ রোধে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ

বার্ড ফ্লু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ জানুয়ারি) প্রাণিসম্পদ অধিদফতরকে চিঠি দিয়ে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই দেশে এ রোগের সংক্রমণ ও বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রস্তুতি গ্রহণের জন্য প্রাণিসম্পদ অধিদফতরকে এ নির্দেশ দেয় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সীমান্তবর্তী জেলাসহ অন্যান্য জেলায় প্রতিদিন বার্ড ফ্লু রোগের অনুসন্ধান এবং সর্বোচ্চ সতর্কতামূলক নজরদারির ব্যবস্থা গ্রহণ এবং সরকারি-বেসরকারি খামারে নিবিড় তত্ত্বাবধানের নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে কোনো মৃত বা সন্দেহজনক হাঁস-মুরগী বা পাখি পাওয়া গেলে নমুনা সংগ্রহ করে দ্রুত নিকটবর্তী ল্যাবে নিতে হবে। সেখানে পরীক্ষা করে প্রাপ্ত ফলাফল অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণেরও নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা ও উপজেলা ভেটেরিনারি হাসপাতাল ও গবেষণাগারে পর্যাপ্ত নমুনা পরীক্ষার কিট ও পিপিই জরুরি ভিত্তিতে সরবরাহ, খামারে জৈব নিরাপত্তা নিশ্চিত করা, কৃষক ও খামারিদের সতর্ককরণে ব্যাপক প্রচারণা চালানো, বার্ড ফ্লু প্রতিরোধকল্পে এর টিকার বর্তমান মজুত যাচাই করে দ্রুততার সঙ্গে টিকা সংগ্রহের ব্যবস্থা গ্রহণেও প্রাণিসম্পদ অধিদফতরকে এ চিঠির মাধ্যমে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

 

টাইমস/এসজে

 

Share this news on:

সর্বশেষ

img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026