© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলশানে ভবনে বিস্ফোরণ, নিহত ১

শেয়ার করুন:
গুলশানে ভবনে বিস্ফোরণ, নিহত ১
own-reporter
০৩:২৮ পিএম | ১৩ জানুয়ারি, ২০২১

রাজধানীর গুলশানে এনসিসি ভবনের সামনে আরব আমিরাত ভিসা সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ওই ভবনের এসির কন্ট্রোল রুম থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।

রাজধানীর গুলশানে এনসিসি ভবনের সামনে আরব আমিরাত ভিসা সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ওই ভবনের এসির কন্ট্রোল রুম থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে বিস্ফোরণেল ঘটনা ঘটে। এঘটনায় তদন্ত শুরু হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন