© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জে নৌকার চেয়ে ৮ গুণ ভোট বেশি পেয়ে মেয়র হলেন যিনি

শেয়ার করুন:
হবিগঞ্জে নৌকার চেয়ে ৮ গুণ ভোট বেশি পেয়ে মেয়র হলেন যিনি
own-reporter-habiganj
০৯:১০ পিএম | ১৬ জানুয়ারি, ২০২১

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর চেয়ে ৮ গুণ বেশি ভোট পেয়ে মেয়র নির্বাাচিত হয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান মানিক। নির্বাচনে কারচুপি ও অনিয়মের লাগাতার অভিযোগের মধ্যেই বিএনপি প্রার্থীর বিপুল ভোটে জয়ের ঘটনায় হবিগঞ্জে আলোড়ন সৃষ্টি হয়েছে।

ফলাফলে দেখা গেছে, বিএনপির হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫০৩১ ভোট। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত নৌকা প্রতীক নিয়ে ৬০৮ ভোট পেয়েছেন। হিসেব অনুযায়ী নৌকার প্রার্থীর চেয়ে ৮ গুণের বেশি ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিক।

টাইমস/এসএন

মন্তব্য করুন