© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে তরুণীকে গণধর্ষণ: ছাত্রলীগের সেই ৮ নেতার বিচার শুরু

শেয়ার করুন:
সিলেটে তরুণীকে গণধর্ষণ: ছাত্রলীগের সেই ৮ নেতার বিচার শুরু
own-reporter-sylhet
০৪:০১ পিএম | ১৭ জানুয়ারি, ২০২১

সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হকের আদালত আলোচিত এ মামলার অভিযোগ গঠন করেন।

এর মধ্যদিয়ে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। এদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয় মামলার অভিযুক্ত আট আসামিকে।

সিলেট বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রাশিদা সাঈদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।

টাইমস/এসএন

মন্তব্য করুন