দুদিন ধরে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, নেত্রকোনায় গ্রেপ্তার ২
নেত্রকোনার কলমাকান্দায় দুদিন ঘরে আটকে রেখে এক দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভিকটিম কিশোরীর বাবা থানায় মামলা করেছেন।
নেত্রকোনার কলমাকান্দায় দুদিন ঘরে আটকে রেখে এক দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভিকটিম কিশোরীর বাবা থানায় মামলা করেছেন।
মামলার পর শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ধর্ষণের অভিযোগে আবদুল কালাম ও ফৌজদার মিয়া নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার সিধলী এলাকাসংলগ্ন বোবাহালা মোড়ের একটি ঘরে দুদিন ধরে ওই কিশোরীকে আটকে রাখে অভিযুক্তরা। আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে তারা।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেলে ওই বাড়ি ঘেরাও করে। এসময় অভিযুক্তরা পালিয়ে গেলে ভিকটিম কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা। পরদিন বৃহস্পতিবার ভিকটিম কিশোরীর বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেন।
কলমাকান্দার সিধলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম শফিক গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিম কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
টাইমস/এসএন