হাঁটতে বেরিয়ে ভৈরবে ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর
প্রতিকী ছবি
কিশোরগঞ্জের ভৈরবে নিতাই চন্দ্র সাহা (৬৫) নামের এক ব্যবসায়ী ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি ভৈরব বাজারের ডালপট্টিতে পরিবার নিয়ে বসবাস করতেন।
কিশোরগঞ্জের ভৈরবে নিতাই চন্দ্র সাহা (৬৫) নামের এক ব্যবসায়ী ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি ভৈরব বাজারের ডালপট্টিতে পরিবার নিয়ে বসবাস করতেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভৈরব পৌর শহরের পাওয়ার হাউস-সংলগ্ন এলাকায় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারী। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বাড়ির বাইরে হাঁটতে বের হন নিতাই চন্দ্র সাহা। স্থানীয় পাওয়ার হাউস এলাকা দিয়ে সেতুর পাড়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।
ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন গণমাধমকে জানান, ব্যবসায়ীর লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে তদন্ত শুরু করেছে পুলিশ।
টাইমস/এসএন