© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

শেয়ার করুন:
বগুড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

প্রতিকী ছবি

own-reporter-bogura
০৫:৪৫ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুঁড়ে পুলিশ। উভয়পক্ষের সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদ সড়কে এ সংর্ঘষ শুরু হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এঘটনার পর ধুনট পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বিবাদমান একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য হাবিবর রহমান, অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক।

জানা গেছে, গত ৩০ জানুয়ারি ধুনট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক। কিন্তু নির্বাচনে তিনি পরাজিত হন। নির্বাচনে পরাজয়ের নেপথ্যে এমপি হাবিবুর রহমান ও তার সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন নুরুন্নবী তারিক। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

টাইমস/এসএন

মন্তব্য করুন