© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৌলভীবাজারে ফের তেলবাহী ট্রেন লাইনচ্যুত

শেয়ার করুন:
মৌলভীবাজারে ফের তেলবাহী ট্রেন লাইনচ্যুত

প্রতিকী ছবি

district-correspondent
০৬:১৯ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়ায় আবারও তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এবার আর বিপুল পরিমাণ তেল পড়ে গিয়ে কোনো লোকসানের ঘটনা ঘটেনি। বিকল্প লাইন দিয়ে চালু রয়েছে রেল যোগাযোগ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনটি দুপুর ২টার দিকে কুলাউড়ার ভাটেরা সিগনাল এলাকায় পৌছায়। এসময় ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, লাইনচ্যুত ট্রেন উদ্ধারের জন্য কুলাউড়া স্টেশনর থেকে উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌছেছে। সন্ধ্যার আগেই উদ্ধার কাজ শেষ হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন