যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফল শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। শুক্রবার সকাল ১০টায় তিনি দেশে ফেরেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ জানুয়ারি মার্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। যুক্তরাষ্ট্র সফরকালে জেনারেল আজিজ আহমেদ মার্কিন সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন তিনি। এছাড়া সফরকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন জেনারেল আজিজ আহমেদ।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানিয়েছে, গত ২ ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অফিস অব সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়া এবং ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশনের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারেও জেনারেল আজিজ বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, গত ৪ ফেব্রুয়ারি মার্কিন সেনাবাহিনী প্রধান জেনারেল ম্যাকনভিনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে পূর্ণ সামরিক মর্যাদায় ১৯ বার তোপধ্বনির মাধ্যমে সর্বোচ্চ সম্মান প্রদর্শনসহ গার্ড অব অনার দেওয়া হয়। এছাড়াও আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে গার্ড অব অনার প্রদানকালে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানো হয়।

পরে তিনি মার্কিন সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় অংশ নেন। সাক্ষাৎকালে জেনারেল আজিজ আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পারিক সহযোগিতার নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফের একই সঙ্গে পর্দার জনপ্রিয় জুটি Feb 04, 2026
img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026
img
কায়াদু লোহার নজরকাড়া অভিব্যক্তি, ‘ফাঙ্কি’ ছবির পথে চমকপ্রদ উপস্থিতি Feb 04, 2026
img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026