ময়মনসিংহে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোহেলি শারমিনের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন ময়মনসিংহের স্থানীয়রা। বিক্ষোভে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন- ভালুকা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনুর বিরুদ্ধে মিথ্যাচার ও কটুক্তি করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলি শারমিন। এছাড়াও তিনি সরকারি টাকা আত্মসাৎ এবং হাসপাতালের স্টাফ, রোগী ও স্বজনদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়ম করেছেন।

এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি তুলে নেওয়া হয়।

এদিকে সকল অভিযোগ অস্বীকার করেছেন ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলি শারমিন। তার দাবি ময়মনসিংহে হাসপাতালে তিনি মানুষকে সর্বোচ্চ সেবা দিয়েছেন। স্থানীয় কয়েকজনের স্বার্থে আঘাত লাগায় স্বার্থান্বেষীরা তার বিরুদ্ধে লেগেছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026