© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত  

শেয়ার করুন:
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত   
own-reporter-sylhet
০৬:৩৪ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২১

সিলেটে ট্রাকচাপায় স্বপন কুমার দাস নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ার) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার তেমুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন কুমার একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, পাথরবোঝাই ট্রাকটি তেমুখী বাইপাস অতিক্রমকালে মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে দিয়েছে।

জালালাবাদ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন