© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে পরিবহন শ্রমিকদের সঙ্গে সিসিক কর্মচারীদের সংঘর্ষ

শেয়ার করুন:
সিলেটে পরিবহন শ্রমিকদের সঙ্গে সিসিক কর্মচারীদের সংঘর্ষ
own-reporter-sylhet
০৭:২২ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২১

সিলেটে অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদকালে পরিবহন শ্রমিকদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক পরিবহন শ্রমিককেও আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে পুলিশের সহায়তায় অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড অপসারণে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি কর্পোরেশনের শ্রমিকরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান পরিবহন শ্রমিকরা। একপর্যায়ে তারা সিসিকের শ্রমিকদের দিকে ইটপাটকেল ছুড়ে মারেন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে থাকা এই অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা আন্দোলন শুরু করেন এবং আজ অপসারণ চেষ্টার এক পর্যায়ে তারা সংঘাতে জড়ান।

প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করা হয়।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন