© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাগলে গাছ খাওয়া নিয়ে সংঘর্ষ : আহত বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন:
ছাগলে গাছ খাওয়া নিয়ে সংঘর্ষ : আহত বৃদ্ধের মৃত্যু
own-reporter-mymensingh
০৮:১৭ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২১

ছাগলে গাছ খাওয়া নিয়ে সংঘর্ষে ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আবেদ আলী (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আবেদ আলী উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের বাসিন্দা।

ছাগলে গাছ খাওয়া নিয়ে সংঘর্ষে ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আবেদ আলী (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আবেদ আলী উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার আবেদ আলীর ছেলে দুলাল মিয়ার ছাগলে পাশের বাড়ির শহিদ মিয়ার নার্সারিতে ঢুকে কাঁঠালগাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। পরে বুধবার ভোরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে আবেদ আলী ও দুলাল মিয়া আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবেদ আলীর অবস্থা আরও খারাপ হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে আবেদ আলী মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আবদুল কাদের মিয়া জানান, এ ঘটনায় নিহতের পুত্রবধূ আয়শা বেগম বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন