© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেট সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা, যুবক আটক

শেয়ার করুন:
সিলেট সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা, যুবক আটক
own-reporter-sylhet
০৩:১৫ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২১

সিলেট সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে আবাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় এই ঘটনা ঘটে।

সিলেট সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে আবাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) ও তার মেয়ে মাহা (৯)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ ছুরি দিয়ে তার সৎ মা ও ভাই-বোনকে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় তাহসনাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন