ভালুকায় মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেয়ায় আইসিইউতে শিশু

ময়মনসিংহের ভালুকায় মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেয়ায় দেড় বছরেরে এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে শিশুটি একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ভালুকা ডিজিটাল হাসপাতালে ওলি হাসানকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেয়া হয়। এ ঘটনায় ওইদিন রাতেই শিশুর বাবা তাজ উদ্দিন আহমেদ বাদী হয়ে ফার্মেসির ওষুধ বিক্রেতা আশিক ও ইনজেকশন প্রয়োগকারী নার্স আলপনাকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেন।

মামলার নথি থেকে জানা যায়, উপজেলার বড় কাশর গ্রামের তাজ উদ্দিনের ছেলে ওলি হাসান দুই দিন যাবত জ্বরে ভুগছিল। গত শনিবার বিকালে ওলিকে ভালুকা ডিজিটাল হাসপাতালে নিলে শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুল ইসলাম খান একটি ইনজেকশন পুশের ব্যবস্থাপত্র দেন। তাদের নিজস্ব ফার্মেসি থেকে দুইটি ইনজেশন কিনে আনার জন্য বলেন।

পরে এর একটি ইনজেকশন ক্লিনিকের নার্স আলপনাকে দিয়ে পুশ করে অপর ইনজেশনের প্যাকেট দিয়ে দেয়া হয়। শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার পথে অনুমানিক এক ঘণ্টার মধ্যে অসুস্থ হয়ে পড়ে।

শিশুটির মা দেখেন ইনজেশনের প্যাকেটটির মেয়াদ গত ২০২০ সালের আগস্ট মাসে শেষ হয়ে গেছে। অসুস্থ শিশুকে ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

এ বিষয়ে শিশু ওলির বাবা তাজ উদ্দিন বলেন, ওলি বর্তমানে আগের চাইতে কিছুটা সুস্থ আছে। তিনি ক্লিনিক কর্তৃপক্ষ ও ফার্মেসির কর্মচারীদের সুষ্ঠু বিচারের দাবি জানান।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে ভালুকা থানার ওসি মাইন জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। তবে গ্রেপ্তার অভিযান চলছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026
img
'ধুরন্ধর ২'-এ চমক, রহস্যময় চরিত্রে সালমান খানের গুঞ্জন! Feb 07, 2026
img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026
img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026