© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
own-reporter-narayanganj
০৬:৫৫ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরী জানান, সন্ধ্যায় মুরগী খুঁজতে বের হলে পাশের বাড়ির রমজানের ছেলে আপন (২০) মুখ চেপে ধরে তুলে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় সুরুজ মিয়ার ছেলে মাহাবুব ধর্ষণে সহযোগিতা করে। ধর্ষণ শেষে কিশোরীকে আটকে রেখে রাত ১১টার দিকে তাকে ছেড়ে দেয়। এসময় কিশোরী বাড়ি ফিরে ঘটনাটি অভিভাবকদের জানায়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্লা জানান, এই ঘটনায় সোমবার (২২ ফেব্রুয়ারি) একটি অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে আসামীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন