নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছাদেকপুর গ্রামের ওলি বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘাতক স্বামী আব্দুর রব বাবুলকে (৬০) আটক করেছে। তিনি ওই গ্রামের মজিবুল হকের ছেলে।

তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত স্বামী প্রবাসী ছিলেন। বাড়িতে আসার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্ত্রী তাহমিনা আক্তার মিনা (৫৫) ও স্বামী আব্দুর রব বাবুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবুল বসতঘরের বাথরুমে তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ছুরিসহ আটক করে পুলিশে দেয়। নিহত মিনা দুই সন্তানের জননী ছিলেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026