© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে বাসচাপায় সাবেক এনএসআই কর্মকর্তা নিহত

শেয়ার করুন:
বরিশালে বাসচাপায় সাবেক এনএসআই কর্মকর্তা নিহত
own-reporter-barisal
০৪:৪২ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২১

বরিশালে বাসচাপায় মোবারক হোসেন হাওলাদার (৭০) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালে বাসচাপায় মোবারক হোসেন হাওলাদার (৭০) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম জানান, মোবারক হোসেন মোটরসাইকেলে বরিশাল নগরী থেকে বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় তার নিজ বাড়িতে ফিরছিলেন। দুপুর ১২টার দিকে তিনি সাত মাইল এলাকার ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকা অতিক্রমকালে নথুল্লাবাদ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোবারক হোসেন পড়ে গিয়ে বাসের চাকার নিচে চলে যান। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়দের বাধায় রহমতপুর ব্রিজ এলাকায় বাসটি রেখে পালিয়ে যায় এর চালক ও হেলপার। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন