© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে নিজ বাড়িতে খুন ইউপি চেয়ারম্যান

শেয়ার করুন:
চট্টগ্রামে নিজ বাড়িতে খুন ইউপি চেয়ারম্যান
own-reporter-chattogram
০৩:৩৯ পিএম | ০১ মার্চ, ২০২১

চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হককে বাড়িতে ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুল হক (৭৫) সাতকানিয়া উপজেলার কেঁউচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হককে বাড়িতে ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুল হক (৭৫) সাতকানিয়া উপজেলার কেঁউচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। তিনি আরও বলেন রাতে বা ভোরে কোনো এক সময় এটা ঘটে থাকতে পারে।

বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

টাইমস/এসজে

মন্তব্য করুন