© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশ কারও প্রতিপক্ষ নয় : আইজিপি

শেয়ার করুন:
পুলিশ কারও প্রতিপক্ষ নয় : আইজিপি
own-reporter
০৭:২৯ পিএম | ০১ মার্চ, ২০২১

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেছেন, পুলিশ কারও প্রতিপক্ষ নয়। জনগণের সেবক পুলিশ। জনগণের নিরাপত্তায় এই বাহিনী সব সময় তৎপর রয়েছে। তারপরও কেন বারবার পুলিশকে প্রতিপক্ষ বানানো হয়? পুলিশ তো কারও প্রতিপক্ষ নয়।

সোমবার (১ মার্চ) সকালে মিরপুর ১৪ নম্বর স্টাফ কলেজ অডিটোরিয়ামে পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পেটানো হয়েছে। তারপরও পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ধৈর্য্য ধরে কাজ করে গেছে। পুলিশকে পেটানোর ঘটনায় কোনও রিফ্লেকশন তো দেখলাম না। কেউ তো পুলিশ পেটানো নিয়ে কথা বলেনি। যারা এদেশেই বেশি বড় হয়ে এদেশের বুকেই ছুরি মারতে চায়, আইনশৃঙ্খলা বাহিনী তাদের মুখেই ছাই দিতে চায়।

ড. বেনজির আহমেদ বলেন, বিরোধী শক্তির ছোট্ট একটি অংশ রয়েছে। সরকারের কোনও অর্জন কিংবা উন্নয়নে এই অংশটির কোন আসে যায় না। এটা এখন বোঝা যায়।

টাইমস/এসএন

মন্তব্য করুন