খাগড়াছড়িতে ইউপিডিএফ এর চার সদস্য গ্রেপ্তার
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার ভোর ৪টার দিকে দীঘিনালা উপজেলায় বানছড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার ভোর ৪টার দিকে দীঘিনালা উপজেলায় বানছড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলো— পূর্ণ জীবন চাকমা, সমর বিকাশ চাকমা (ভালা) প্রত্যয় চাকমা (প্রীতি) ও বিধু ভূষণ চাকমা। তারা সবাই ইউপিডিএফের স্থানীয় চাঁদাবাজ
এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৪০ রাউন্ড গুলি, ১০টি মোবাইল, সাতটি চাঁদা আদায়ের রশিদ বই, চাঁদাবাজির মাধ্যমে অর্জিত পাঁচ লাখ ৭৪ হাজার ৫২১ টাকা জব্দ করা হয়েছে।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি মামলা করা হয়েছে। চার চাঁদাবাজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টাইমস/এসজে