© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাব পাড়তে গিয়ে গাছেই মারা গেলেন এক বৃদ্ধ

শেয়ার করুন:
ডাব পাড়তে গিয়ে গাছেই মারা গেলেন এক বৃদ্ধ
district-correspondent
০৫:৩৫ পিএম | ০৩ মার্চ, ২০২১

নাতির জন্য ডাব পাড়তে গিয়ে মৃত্যুকোলে ঢলে পড়লেন দুলাল মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ। বুধবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নাতির জন্য ডাব পাড়তে গিয়ে মৃত্যুকোলে ঢলে পড়লেন দুলাল মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ। বুধবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে দুলাল মল্লিক নাতির জন্য ডাব পাড়তে গাছে ওঠেন। ওই সময় তিনি গাছেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এবং গাছেই আটকে যান। পরে তাকে নামিয়ে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে রশি দিয়ে উদ্ধার করা হচ্ছে। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

টাইমস/এসজে

মন্তব্য করুন