© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনার ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেয়ার করুন:
করোনার ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
own-reporter
০৬:৪১ পিএম | ০৪ মার্চ, ২০২১

করোনার ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন নেয়ার সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে তিনি ভ্যাকসিন নেন। 

করোনার ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন নেয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে তিনি ভ্যাকসিন নেন। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ জানুয়ারি ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ডের পরীক্ষামূলক প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশে গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন