ভালোবাসা দিবসে স্ত্রী-সন্তানসহ সপরিবারে ইসলাম ধর্মগ্রহণ

ভালোবাসা দিবসে হিন্দু ধর্ম ত্যাগ করে স্ত্রী ও তিন সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পলাশ কুরি (৩২) নামের এক ব্যক্তি।

ইসলাম ধর্ম গ্রহণের পর পলাশ নিজের নাম রেখেছেন আবদুর রহমান।

বৃহস্পতিবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে পলাশ স্ত্রী ও সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

পলাশের (আবদুর রহমান) পরিবারের আরও যারা ইসলাম গ্রহণ করেছেন - পলাশের স্ত্রী শিখা রানী কুরি, মেয়ে অন্বেষা রানী কুরি, উর্সি রানী কুরি ও ছেলে আবির চন্দ্র কুরি।

ধর্ম পরিবর্তন হওয়ার পরে ওই এফিডেভিটে তাদের বর্তমান নাম লেখা হয়েছে আবদুর রহমান, তার স্ত্রী সুমাইয়া বেগম, মেয়ে আয়েশা আক্তার, খাদিজা আক্তার ও ছেলে মো. ইব্রাহিম।

স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবদুর রহমান ও তার পরিবারের জন্য উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া করা হয়।

উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর বাড়ির বাসিন্দা আবদুর রহমান জানান, আমার ইসলাম ধর্ম গ্রহণে কেউ কোনো চাপ সৃষ্টি করেনি। জ্ঞান হওয়ার পর থেকে ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত ছিলাম ও এই ধর্মের রীতিনীতি, নিয়মকানুন বিষয়ে জানার চেষ্টা করতাম।

মনে মনে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রায়শই জাগলেও নানা কাজ ও পরিবেশের ভিড়ে এতোদিন তা সম্ভব হয়ে ওঠেনি বলে জানান তিনি।

সম্প্রতি তিনি তার ইচ্ছার বিষয়ে স্ত্রীকে জানালে স্ত্রী তাকে অনুপ্রাণিত করেন এবং নিজেও ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী বলে জানান।

এরপর ১৪ ফেব্রুয়ারি মহান আল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (স.) এর প্রতি বিশ্বাস স্থাপন করে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন পলাশ কুরি (বর্তমান নাম আবদুর রহমান)।

রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্যাহ জানান, স্বপরিবারে আবদুর রহমানের ইসলাম ধর্ম গ্রহণে রামগঞ্জবাসী আনন্দিত।

আবদুর রহমানের সন্তানদের লেখাপড়াসহ সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026