© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুপুরে খেলতে গিয়ে রাতে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র 

শেয়ার করুন:
দুপুরে খেলতে গিয়ে রাতে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র 
country-desk
০১:০৩ পিএম | ১৬ মার্চ, ২০১৯

জয়পুরহাটে সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় আবদুর রহমান (১০) নামে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলায় হরেন্দ্রাবিদ্দি গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুর রহমান উপজেলার ধুরইল গ্রামের রেজাউল করিমের ছেলে। সে স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

জয়পুরহাটে সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় আবদুর রহমান (১০) নামে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার গভীর রাতে উপজেলায় হরেন্দ্রাবিদ্দি গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবদুর রহমান উপজেলার ধুরইল গ্রামের রেজাউল করিমের ছেলে। সে স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

পাঁচবিবি থানার ওসি বজলার রহমান বলেন, রহমান শুক্রবার দুপুরে খেলতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় খোঁজাখুজি করে পাশের হরেন্দাবিদ্দী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, কী কারণে, কে বা কারা শিশুটিকে হত্যা করেছে সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন