© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না প্রধানমন্ত্রীও

শেয়ার করুন:
ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না প্রধানমন্ত্রীও
central-desk
০৭:৪৮ পিএম | ২১ নভেম্বর, ২০১৮

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বাচনি আচরণবিধি অনুসারে প্রধানমন্ত্রী এখন কোনো উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বাচনি আচরণবিধি অনুসারে প্রধানমন্ত্রী এখন কোনো উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে সরকারি সুবিধাভোগী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, উপনেতাসহ অন্যান্যরাও নির্বাচনকালীন কোনো উন্নয়ন কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, অনুদান, সহায়তা করতে পারেন না।

ইসি সচিব বলেন- আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি, যাতে নির্বাচনকে লক্ষ্য করে কোনো প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের নতুন প্রকল্প গ্রহণ না করা হয়। যে প্রকল্প আছে সেগুলো চলমান থাকবে।

মন্তব্য করুন