আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এজন্য আঞ্চলিক বিমানবন্দর হিসেবে ব্যবহৃত এই বিমানবন্দরে ফিজিবল স্টাডির কাজ শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক সূত্রে জানা গেছে, বর্তমানে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহৃত এই বিমানবন্দরে দেশের চারটি এয়ারলাইনস যাত্রী পরিবহন করছে। এটিকে প্রতিবেশি দেশ ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ সহজ করতে বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত করতে উদ্যোগ নিয়েছে মন্ত্রনালয়। এজন্য ফিজিবল স্টাডির কাজ করেছে একটি বিদেশি প্রতিষ্ঠান যা শেষ হবে ডিসেম্বর মাসে । এটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করতে প্রায় ৪ বছরের মতো সময় লাগবে বলে জানিয়েছে বেবিচক।

বিমানবন্দর সূত্র জানায়, সম্প্রতি বেসামরিক বিমানপরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমানবন্দরটিকে সম্প্রসারণ করার জন্য ৮৫২ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা করেছে। এর মধ্যে সৈয়দপুরে ৫৩৫ একর এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় ৩১৭ একর জমি অধিগ্রহণ করা হবে।

বিমানবন্দর আরও সূত্র জানায়, আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তর করতে প্রাথমিকভাবে নতুন টার্মিনাল ভবন এবং দুটি বিমান পার্কিং স্পেস তৈরির কাজ শুরু হয়েছে। এছাড়া বর্ধিত করে  ১২ হাজার ফিট করা, নতুন করে ট্যাক্সিওয়ে, এ্যাপ্রোণ, প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং, কার্গো টার্মিনাল, বিল্ডিং কন্ট্রোল টাওয়ার, পাওয়ার হাউজ, পাম্প হাউজ, ফায়ার স্টেশন, প্রশাসনিক ভবন, অপারেশনাল ভবন, ভিআইপি ও ভিভিআইপি লাউঞ্জ, আবাসিক ভবন নির্মাণ, হ্যাঙ্গার, ভিডিওআর, ডিএমই, এনডিবি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, কারপার্ক, এ্যাপ্রোচ সড়ক, ইন্টারনাল সড়কসহ প্রয়োজনীয় সকল স্থাপনা নির্মাণ করা হবে।

বর্তমানে বাংলাদেশে ৩টি  আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে । এছাড়া শুধু অভ্যন্তরীণ রুটের জন্য ব্যবহৃত হচ্ছে ৫টি বিমানবন্দর।

 

Share this news on:

সর্বশেষ

img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026