ডিসেম্বরে তিনবিঘা এক্সপ্রেস চালু: রেলমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিনবিঘা এক্সপ্রেস ট্রেনটি ডিসেম্বরের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার দুপুরে লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরের রেলস্টেশন থেকে জিরো লাইনের রেল লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের রেলপথ ব্রডগেজ, বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর রেলপথ মিটারগেজ। আমাদের রেলপথ ব্রডগেজ করার পর ভারতের সঙ্গে কথা বলে কানেক্টিভিটি করা হবে।

জাইকার সঙ্গে চুক্তি হয়েছে জানিয়ে তিনি বলেন, তিন দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতে দ্রুত ঢাকার সঙ্গে যোগাযোগ স্থাপন ও স্থলবন্দর থেকে ব্যবসায়ীরা যাতে সহজে পণ্য পরিবহণ করতে পারেন সেজন্য জাইকার সঙ্গে চুক্তি হয়েছে। খুব দ্রুত যমুনা সেতুতে পৃথক রেল সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।

ব্যবসায়ীদের রেলে পণ্য পরিবহনের আহ্বান জানিয়ে রেলমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা রেলপথে পণ্য পরিবহন না করায় ওয়াগনগুলো (মালবাহী) ব্যবহার করা হচ্ছে না। তারা চাইলেই ওয়াগনগুলো ব্যবহার করা হবে। ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান আপনারা পণ্য পরিবহনে রেলপথ ব্যবহার করুন। সড়ক পথের চেয়ে বেশি সুবিধা দেয়া হবে। জাইকার সাথে চুক্তি হয়েছে খুব শিগগিরই যমুনা সেতুতে পৃথক রেলসেতু নির্মাণের কাজ শুরু হবে। এটা হলে রেলপথে পণ্য বা যাত্রী পরিবহনে ঝুঁকি থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি, সাবেক এমপি সফুরা বেগম রুমি, জেলা পরিষদ সদস্য মতিয়ার রহমান, জেলা প্রশাসক শফিউল আরিফ, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, রেলপথ মহা পরিচালক খন্দকার শহিদুল হক ও জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, সহকারী পুলিশ সুপার তাপস সরকার, বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত প্রমুখ।

 

টাইমস/এমএএইচ/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026